Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

আইনজীবীদের গাউন পরা নিয়ে সুপ্রিম কোর্টের নতুন বিজ্ঞপ্তি

admin • 18 May 2024, 08:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আইনজীবীদের গাউন পরা নিয়ে সুপ্রিম কোর্টের নতুন বিজ্ঞপ্তি

তীব্র গরমের কথা বিবেচনা করে উচ্চ আদালতের আইনজীবীদের মামলার শুনানি চলাকালে গাউন পড়ার বিধান শিথিল করে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করেছে সুপ্রিম কোর্ট।

নতুন এক বিজ্ঞপ্তি অনুযায়ী আইনজীবীদের গাউন পরা বাধ্যতামূলক হওয়া সংক্রান্ত পূর্বের সিদ্ধান্তে ফিরে গিয়েছে সুপ্রিম কোর্ট।

শনিবার (১৮ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে গত ২০ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রুলসে উল্লেখিত পরিধেয় পোশাক বিষয়ে থাকা সংশ্লিষ্ট বিধানাবলী অনুসরণ করে আইনজীবীদেরকে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে নির্দেশ দেয়া হয়।

রোববার (১৯ মে) থেকে নতুন এই বিজ্ঞপ্তি কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।