১০ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এছাড়া তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এর মাধ্যমে দলের দ্বিতীয় শীর্ষ পদে হ্যাট্রিক করেছেন ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তারা পুনরায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
দলটির নেতৃত্ব নির্বাচনের রেওয়াজ অনুযায়ী, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রথমে সভাপতির নাম প্রস্তাব করেন একজন নেতা। পরে আরেকজন নেতা তা সমর্থন করেন। সবার কণ্ঠভোটে সেটি পাস (অনুমোদন) হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভাপতি হিসেবে ‘অবিকল্প’ মনে করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। ফলে নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসায় দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন শেখ হাসিনা।
এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।
বিস্তারিত আসছে...





