Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আটক

admin • 19 Sep 2024, 07:03 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আটক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ।

 

পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।