Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগের নির্বাচনী গানের উদ্বোধনী অনুষ্ঠান আজ

admin • 22 Dec 2023, 11:32 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আ.লীগের নির্বাচনী গানের উদ্বোধনী অনুষ্ঠান আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী গান প্রকাশ পাবে আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

   

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন বিল্ডিংয়ে অবস্থিত বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অফিস কক্ষে উপ-কমিটির উদ্যোগে ‘নির্বাচনী গান’ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

   

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার বজলুল হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।