Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

আ. লীগের কোনো নেতাকে বিনা কারণে জেলে ঢোকায়নি বিএনপি: ফখরুল

admin • 16 Aug 2023, 04:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ. লীগের কোনো নেতাকে বিনা কারণে জেলে ঢোকায়নি বিএনপি: ফখরুল

আওয়ামী লীগের কোনো নেতাকে বিনা কারণে বিএনপি জেলে ঢোকায়নি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে আজ বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের কোনো নেতাকে বিনা কারণে জেলে যেতে হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হচ্ছে।

আওয়ামী লীগ গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

বর্তমান সরকার সকল ক্ষেত্রে দলীয়করণ করে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।