Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

admin • 15 Mar 2025, 08:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আ.লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, "যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পদত্যাগের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

 

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্য করেছেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।