Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

আ.লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় কেন?-ফখরুল

admin • 21 Jan 2023, 11:41 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আ.লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় কেন?-ফখরুল

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা কথায় কথায় উন্নয়নের কথা বলেন। এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন?

শুক্রবার (২০ জানুয়ারি) দিনাজপুরের চিরিরবন্দরে এক সভায় তিনি এ প্রশ্ন করেন।

ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত বলেই তারা ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।

তিনি বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। আমাদের ১০ দফা দাবির প্রথম দফাই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নিরাপদে সরে না গেলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।

অনুষ্ঠানে বিএনপি নেতা আখতারুজ্জামান মিয়া, মোফাজ্জল হোসেন দুলাল, মোকারম হোসেন, হাসনা হেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, মজিবর রহমান শাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।