Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগ নেতার আমবাগানে মিলল নারীর গলাকাটা লাশ

admin • 19 Aug 2025, 12:38 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার আমবাগানে মিলল নারীর গলাকাটা লাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

এবিষয়ে তিনি বলেন ,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটিকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”


ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাগানে ভিড় করেন। স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ড সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।