Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আ.লীগ নেতা আশুতোষ চাকমা তিন দিনের রিমান্ডে

admin • 15 Dec 2024, 04:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতা আশুতোষ চাকমা তিন দিনের রিমান্ডে

খাগড়াছড়িতে ১৯ মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশুতোষ চাকমাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আমলী আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। অ্যাড. আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবীদের সংগঠন বার এসোসিয়েশনের সভাপতি।

 

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আশুতোষ চাকমার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।  

এর আগে গতকাল শনিবার রাতে পৌর শহরের মধুপুরে অভিযান চালিয়ে বাসা থেকে আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি থানা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।