Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন উপদেষ্টা ফারুকী, করতে হবে অস্ত্রোপচার

admin • 17 Aug 2025, 10:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন উপদেষ্টা ফারুকী, করতে হবে অস্ত্রোপচার

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর জটিল একটি অস্ত্রোপচার করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপদেষ্টা ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। আজ রাতেই তা হতে পারে।
এছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

এর আগে শনিবার কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।