Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

admin • 28 Mar 2024, 10:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরগুনা আমতলী উপজেলার পৌরসভার বাধঘাট চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজারে ইফতার বিক্রির দায়ে দুজন ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করেন আমতলীর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান।

বৃহস্পতিবার বিকাল চারটার সময় পৌরসভার খোলা বাজারে বিভিন্ন স্থানে ইফতার বিক্রির দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৯ নং মামলায় ২০০৯ এর ৫৩ ধারা মতে সাইদুল ইসলাম( ৩৩)কে ৫হাজার মোঃ আরিফুর রহমান( ২২)কে ৩হাজার টাকা জরিমানা করেন আমতলীর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিউভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান।

ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান জানান,আমতলী চৌরাস্তা বাঁধঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজারে ধুলা বালির মধ্যে ইফতার সামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মতে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।