Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

admin • 21 Aug 2023, 03:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে অর্থ আত্নসাতের ৬ মামলায় সাজাপ্রাপ্ত বহিষ্কৃত পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল ফারুককে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

সোমবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার মালঞ্চ বাজারে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়,মেলান্দহ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর আবদুল্লাহ আল ফারুক তাঁর ইটভাটা থেকে ইট বিক্রি করার কথা বলে উপজেলার বিভিন্ন লোক জনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন। পরে ইট দিতে না পেরে কাউন্সিলর আব্দুল্লাহ আল ফারুক পালিয়ে যাই। পরে ভুক্তভোগীরা ফারুকের নামে আদালতে অর্থ আত্মসাতের ৯টি মামলা দায়ের করেন।

এর মধ্যে ৬ মামলায় বিভিন্ন মেয়াদে সাজপ্রাপ্ত হয়। প্রায় ১০ মাস আগে সাজাপ্রাপ্ত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। মানববন্ধনে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল ফারুককে গ্রেপ্তার করার দ্রুত দাবি জানান তারা।

মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন,'আব্দুল সামাদ, আব্দুল রফিক, আকরাম ও মাসুম রানা। ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন,'আমাদের কাছে ইট বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়েছে, পরে আমাদের আর ইট দিতে পারেনি। ইট বিক্রির কথা বলে এলাকার বহু লোক জনের টাকা নিয়ে পালিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে ছয় মামলার রায় হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

ভুক্তভোগী আকরাম বলেন,'প্রায় দশ মাস আগে মামলার রায় হয়েছে। মামলার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। আমরা তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য জামালপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানায় একাধিক বার গিয়েছি তবুও পুলিশ গ্রেপ্তার করছে না।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'আব্দুল্লাহ আল ফারুক-কে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে তাকে দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করতে পারবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।