Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

admin • 14 Jun 2023, 07:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ পাস করতে হবে। এমএস অফিস, গুগল সিটসের কাজে দক্ষ হতে হবে। বাংলা ও ইরেজি ভাষায় সাবলীল হতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে। শ্রম আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুয়েটি প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২৩

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।