Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অবৈধভাবে পেট্রোল মজুত করে জেলে গেলেন জামাই-শ্বশুর

admin • 07 Apr 2026, 09:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অবৈধভাবে পেট্রোল মজুত করে জেলে গেলেন জামাই-শ্বশুর

জামালপুর সদর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করার দায়ে দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শহরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমন হোসেন।

এ সময় মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামে দুইজনকে কারাদণ্ড দেওয়া। দণ্ডপ্রাপ্তরা সম্পর্কে জামাই ও শ্বশুর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ,শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল কিনে পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বোতলে ভরে পেট্রোল মজুত করছিলেন তারা। পরে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে পেট্রোল মজুতের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।