Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত এক্সক্লসিভ

অবকাশকালীন ছুটি শেষে আপিল বিভাগের বিচারকাজ শুরু

admin • 21 Apr 2024, 10:44 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অবকাশকালীন ছুটি শেষে আপিল বিভাগের বিচারকাজ শুরু

অবকাশকালীন ও ঈদুল ফিতরের ৩০ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিট থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে বিচারকাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হয় আদালত অঙ্গন।

গত ২২ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।