Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

admin • 04 May 2024, 07:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে মেলান্দহ উপজেলার দুরমুঠ বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণের সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মজনু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) বেলা ১২ টা দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত ২ মে বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান তিনি।

নিহত-মো.মজনু মিয়া তাঁর বাড়ী ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায় সে মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় কলার ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,'গত বৃহস্পতিবার উপজেলা দুরমুঠ ইউনিয়নের হযরত শাহ কামাল (র) এর মাজারকে কেন্দ্র করে মাসব্যাপী বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণ সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে জেলার ইসলামপুর থেকে অটোরিকশায় করে সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন।

 

অটোরিকশা ফুলতলা মোড়ে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে আর একটি অটোরিকশা চাপা দিলে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মাথাই মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার বেলা ১২ টা দিকে তার মৃত্যু হয়।

 

নিহতের স্বজনরা জানান,'বৃহস্পতিবার সন্ধ্যার পড়ে দুরমুঠ মেলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখার জন্য অটোরিকশা করে যাচ্ছিলো। মজনু মিয়া তিনি অটোরিকশা সামনে বসেছিলেন। পিছনের একটি অটোরিকশা চাপা দিলে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা গেছে।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ,'সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা ঘটে। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।