Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে: জামায়াতে আমীর

admin • 25 Dec 2024, 10:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে: জামায়াতে আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে। তাদের ক্ষমতাবান বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

 

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন জামায়াতের আমীর। ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এফডিইবি।

 

ডা. শফিকুর রহমান বলেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ দেখতে চায়। তাদের কাছে মানুষের প্রত্যাশা, কিছু মৌলিক সংস্কার।

 

আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এ লক্ষ্যে সরকারকে একটি যৌক্তিক সময় দেয়ার কথা বলেন জামায়াতের আমীর।

 

তিনি বলেন, যৌক্তিক সময় বলতে তিন মাস কিংবা পাঁচ বছর হবে এমন সময় বেধে দেয়া হয়নি।

 

এর আগে, জামায়াতের আমীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সম্মেলনে যোগ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।