Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

অনুমতি ছাড়া রাজধানীতে কর্মসূচী পালন করলে আইন অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি কমিশনার

admin • 02 Oct 2023, 12:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনুমতি ছাড়া রাজধানীতে কর্মসূচী পালন করলে আইন অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীতে কেউ কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্যা প্রেসে আজ সোমবার কমিশনার এই হুঁশিয়ারি দেন। এ সময় কমিশনার বলেন, ডিএমপির থানাগুলোর সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে। যাতে ভুক্তভোগীরা সরাসরি কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন নতুন এই কমিশনার। তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে ডিএমপির প্রত্যেক ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব সন্ত্রাসীরা জামিনে রয়েছেন তাদের ওপরও নজরদারি রাখা হচ্ছে।

ঢাকা মহানগরীতে ছিনতাই নিয়ন্ত্রণে একটি টাক্সফোর্স গঠন করা হবে বলেও জানান হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটান এলাকায় সাইবার ক্রাইম ও মাদক নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হবে।

রাজধানীর সবগুলো থানা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা আছে বলেও জানান নবনিযুক্ত এই কমিশনার।

হাবিবুর রহমান বলেন, কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া রাজধানীতে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ডিএমপি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার বলেন, সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।