Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

admin • 25 Feb 2026, 05:09 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

নির্বাচনি তহবিলে অনুদানদাতারা যদি অর্থ ফেরত চান তাহলে সুনির্দিষ্ট ফরম পূরণ করলে তাকে তথ্য যাচাই সাপেক্ষে অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তাসনিম জারা।

 

ফেসবুকে তাসনিম জারা লেখেন, আমাদের নির্বাচনি তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন। আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন : https://forms.gle/9a3H74yrLFFeJoFw8

তাসনিম জারা আরও লেখেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন : https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA   ফেসবুকে তাসনিম জারা লেখেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ : ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।