Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনলাইনে ক্লাস করবে শিক্ষার্থীরা, শিক্ষকদের বিষয়ে যে সিদ্ধান্ত

admin • 31 Mar 2026, 08:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনলাইনে ক্লাস করবে শিক্ষার্থীরা, শিক্ষকদের বিষয়ে যে সিদ্ধান্ত

জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তবে তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস।

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

কোন পর্যায়ের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে জানাতে চাইলে তিনি বলেন, কী হবে এটা বলা যাবে না। আমরা আলোচনা করছি, ঠিক আছে। আমাদের ভাবতে হবে, এই ওয়ার ক্রাইসিস (যুদ্ধ পরিস্থিতি) কীভাবে ফেস (মোকাবিলা) করব, সেটা আমরা চিন্তা করছি। সব বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।