Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনলাইন ক্লাস চান না শিক্ষক-অভিভাবক ও শিক্ষামন্ত্রী নিজেও

admin • 15 Apr 2026, 05:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনলাইন ক্লাস চান না শিক্ষক-অভিভাবক ও শিক্ষামন্ত্রী নিজেও

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনিও অনলাইন ক্লাসের পক্ষে নন। তবে বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই। তার ভাষায়, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। তাই আমাদেরও সেই পথে এগোতে হবে।

 

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করতে হচ্ছে। এ বিষয়ে নানা সমালোচনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হয়েছে। তিনি জানান, প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। তবে, তাদের কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।

এ সময় তিনি কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।