Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অতিরিক্ত ডিআইজি হলেন ১২ এসপি

admin • 06 Nov 2023, 10:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অতিরিক্ত ডিআইজি হলেন ১২ এসপি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা।

 

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।

 

এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

 

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।