বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি উৎসাহী কিছু পুলিশ অফিসার বেআইনি কাজ শুরু করেছে। যতই চেষ্টা করুন বেআইনি সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না।
রোববার (২৪ সেপ্টেম্বর) পল্টনে বিএনপির সমাবেশে তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিন খালেদা জিয়াকে। আবেদনের কথা বলে আর ছলচাতুরী করবেন না।
টেনে হিঁচড়ে আপনাদের নামানো হবে। তিনি বলেন, মানুষও নিষেধাজ্ঞা দিচ্ছে এ সরকারকে। বেগম খালেদা জিয়ার কিছু হলে সে দায় আপনাদের নিতেই হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয় ভিক্ষা নয়, তিনি আপোষহীন। তিনি কোনভাবেই আপোষ করবেন না।
খসরু বলেন, সরকারকে দায়িত্ব নিয়ে তাঁকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। না হয় সরকারের শুধু বিচার নয়, অনেক কিছু হবে। খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার জন্য পাঠান। সংবিধান এই অধিকার দিয়েছে। বিদায় হওয়ার একটা ভালো কাজ করে যান।





