Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে চালকদের সড়ক অবরোধ

admin • 19 May 2024, 01:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে চালকদের সড়ক অবরোধ

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেছেন চালকরা। রোববার (১৯ মে) সকালে চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ করার কারণে মিরপুর এলাকায় যান চলাচল ব্যহত হচ্ছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানী ও দেশের ২২ মহাসড়কে অটোরিকশা চলাচল করতে পারবে না। খুব শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা আসবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।