Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাওয়া সাদপন্থীদের ইজতেমায় যাওয়া পথে কক্সবাজার শহরের জেলগেট এলাকা থেকে প্রায় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের গন্তব্য ঢাকার টঙ্গীর ইজতেমা বলে জানান পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্য যাত্রা করেছিলো তারা।

 

এসব রোহিঙ্গারা প্রথমে খণ্ড খণ্ড হয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করে। শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।

 

আটক রোহিঙ্গারা জানান, কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে তারা গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপের ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে ২২টি বড় বাস নিয়ে ক্যাম্প থেকে বের হয় তারা। তবে কক্সবাজার শহরে প্রবেশ করা পর্যন্ত পথে কোথাও তাদের আটকায়নি আইন-শৃঙ্খলা বাহিনী।

 

এসব রোহিঙ্গাদের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।