Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পাকিস্তানকে সতর্ক করলেন জয়শঙ্কর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাকিস্তানকে সতর্ক করলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বক্তৃতাকালে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, পাকিন্তান যদি আবারও সন্ত্রাসবাদ নীতিতে পুরাতন পদ্ধতি অনুসরণ করে তাহলে ইসলামাবাদকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। খবর এনডিটিভি

 

জয়শঙ্কর তার ২০ মিনিটের বক্তৃতার শেষের দিকে পাকিস্তানের সমস্যা তুলে ধরে বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের দিকে হাটে তাহলে সেক্ষেত্রে তারা সফল হবে না।’

 

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সময়ে দেশটির সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা এ থেকে উত্তোরণের চেষ্টার পথে না গিয়ে ধ্বংসের পথে হাঁটছে।

 

জয়শঙ্কর তার বক্তৃতায় বলেন, অনেক দেশ নিজেদের সংযত করতে না পারলে পিছিয়ে যায়। আবার কেউ আছে সচেতনার সঙ্গে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পছন্দ করে। পাকিস্তান হলো আমাদের যেরকম একটি প্রতিবেশী দেশ। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড প্রতিবেশীরকে সমস্যায় ফেলবে।

 

ভারতের পরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ভূমি নিয়ে কথা বলেছেন। এব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।