Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রনি (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, আজ ভোরের দিকে রনি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলসহ মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে রনির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয় এবং তার বন্ধু সাঈম অল্প আহত হয়। এ সময় রনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, রনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জজ মিয়ার ছেলে ছিল। বর্তমানে সবুজবাগের সবুজ কানন ৪৩-২৮ নম্বর বাসায় থাকতো। চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান ,মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।