Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
সারা দেশ

৯৯৯ নম্বরে ফোন: যৌনপল্লী থেকে তরুণীকে উদ্ধার করলো পুলিশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৯৯৯ নম্বরে ফোন: যৌনপল্লী থেকে তরুণীকে উদ্ধার করলো পুলিশ

মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়েছিলেন ১৯ বছর বয়সী এক তরুণী। প্রেমিক ফেলে রেখে পালিয়ে গেলে এক রিকশাচালক ওই তরুণীকে যৌনপল্লিতে বিক্রি করে দেন।

 

এমন অভিযোগ জানিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন ভুক্তভোগী তরুণী। পরে পুলিশ যৌনপল্লি থেকে তাকে উদ্ধার করে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন,’মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়েছিলেন তিনি। কিন্তু ওই প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেন। তাকে ফেলে পালিয়ে যান প্রেমিক। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন তরুণী। কিন্তু রিকশাচালক তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেন।’

আনোয়ার সাত্তার আরও বলেন, এরপর সেখানে মাসখানেক ধরে যৌনতায় বাধ্য হন তরুণী। অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাকে। এমন অভিযোগ জানিয়ে শনিবার ভুক্তভোগী তরুণী ফোন করেন ৯৯৯ নম্বরে। ভুক্তভোগী তরুণী জানান-তিনি ফরিদপুর রথখোলা এলাকায় একটি যৌনপল্লিতে আটক আছেন, তিনি একজন সহৃদয় খদ্দেরের মোবাইলফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করেছেন।’

তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। পরে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেন এবং মামুন তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। পরে ৯৯৯ ডিসপ্যাচার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল সংশ্লিষ্ট থানা পুলিশ ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়, যোগ করেন তিনি।

পুলিশ জানায়, পরে পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল ১৯ বছর বয়সী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।