Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর আচমকা মৃত্যু, বাঁচল গর্ভের সন্তান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর আচমকা মৃত্যু, বাঁচল গর্ভের সন্তান

আচমকা মারা গেলেন ৩৫ বছর বয়সী মালয়ালাম অভিনেত্রী ডা. প্রিয়া। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচেছেন তার গর্ভস্থ সন্তান।

 

প্রিয়ার নবজাতক এই মুহূর্তে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে নিয়মিত চেক আপের জন্য গিয়েছিলেন প্রিয়া, হঠাৎ করেই সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। প্রিয়ার এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা কিশোর সত্য।

 

অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আরও এক অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ। মালায়ালাম টেলিভিশন অভিনেত্রী প্রিয়া ক্যার্ডিয়াক অ্যারেস্ট-এ মারা গেলেন। উনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই মুহূর্তে বাচ্চাটা আইসিইউ-তে রয়েছেন। তার কোনো হেলথ ইস্যু ছিল না।’

 

এরপর তিনি লেখেন, একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা, ভেঙে পড়েছেন তার স্বামী নান্না।

 

মালয়ালাম টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম প্রিয়া। ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী।

 

অভিনয়ের পাশাপাশি পেশায় চিকিৎসক ছিলেন প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তিরুবনন্তপুরমের পিআরএস হাসপাতালে মেডিক্যাল প্র্যাক্টিস করতেন তিনি। পাশাপাশি এমডি নিয়ে পড়াশোনাও করছিলেন।

 

সূত্র;এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।