Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

admin • 13 May 2023, 01:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সময় যত ঘনিয়ে আসছে ততই প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় মোখা। এদিকে দেশের ৭ জেলার ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (১৩ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

এতে আরও বলা হয়, তা ছাড়া দেশের অন্যত্র পূর্ব/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।