Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ বিনোদন

‘৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি’, কাকে ইঙ্গিত করলেন পরী মণি?

admin • 06 Sep 2025, 06:02 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি’, কাকে ইঙ্গিত করলেন পরী মণি?

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিতেন এবং সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পরিকল্পনাও করেছিলেন।

 

হঠাৎ করে তাঁকে দেখা গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে।

দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিত হওয়ায় অপুকে ঘিরে শুরু হয়েছে চর্চা। অন্তর্জালে চলছে নানা সমালোচনা। আর সেই উত্তাপে এবার যোগ দিয়েছেন আরেক চিত্রনায়িকা পরী মণিও।

এক ফেসবুক স্ট্যাটাসে পরী ঈঙ্গিত করে লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।”

 

যদিও পরী মণি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করেননি, নেটিজেনরা সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।