Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস,পড়তে পারেন শুধু পবিত্র কুরআন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস,পড়তে পারেন শুধু পবিত্র কুরআন

বাবা-মা ও ভাই মারা যাওয়ার পর থেকেই ৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস করছেন সৌদি আরবের এক নাগরিক। সম্প্রতি মরুভূমিতে বসে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান। খবর গালফ নিউজের

 

মরুভূমিতে বসবাসকারী ওই সৌদি নাগরিক হলেন মাজেদ আল সাইবানি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরে আফিফ মরুভূমিতে তিনি এতদিন ধরে বসবাস করছেন। আফিফ থেকে পূর্বে ৩০ কিলোমিটার দূরে তার আবাসস্থল ছিল।

 

সৌদি টেলিভিশন আল একবারিয়াকে দেওয়া সাক্ষাতকারে ওই বৃদ্ধ বলেন, ১০০ বছর আগে আমার বাবা আমাদের এখানে নিয়ে আসে। এরপর থেকেই এখানে বসবাস করছি।

 

মাজেদ জানান, তার বাবা-মা এবং চার ভাই সবাই মারা গেছেন। এক ভাই বেঁচে ছিল সেও তিন বছর আগে মারা গেছে।  মরুরভূমির কঠিন পরিবেশে মাজেদের জন্ম। তার দেহের বৈশিষ্ট্য দেখে সেরকমই মনে হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

 

মাজেদ আরও বলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। মাজেদ বলেন, আমাকে সঙ্গ দেওয়ার জন্য একজনকে প্রয়োজন।

 

৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস করায় আধুনিক প্রযুক্ত সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ। চিনতে পারেন না মোবাইল ফোনও। মোবাইল ফোনে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন তিনি বার বার ফোনের দিকে তাকাচ্ছিলেন।

 

একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হলেও মাজেদ পবিত্র কুরআন পড়তে পারেন। তিনি সূরা ইখলাস তিলাওয়াত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।