Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

৬৪ বছর পর বিশ্বকাপে এসে ড্র উপহার দিল ওয়েলস

admin • 22 Nov 2022, 10:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৬৪ বছর পর বিশ্বকাপে এসে ড্র উপহার দিল ওয়েলস

জয়ের প্রহর গুণছিল যুক্তরাষ্ট্র। শেষ বাঁশি বাজা থেকে মাত্র মিনিট কয়েক দূরে। তখনো হাল ছাড়েনি ওয়েলস। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই তাদের রক্ষা করেছে হার থেকে। নিশ্চিত পয়েন্ট খোয়ানো ম্যাচে উলটো ছিনিয়ে নেয় বেলের দল।

 

আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র-ওয়েলস। গ্রুপ বি থেকে প্রথম খেলতে নেমে দুই দলই ১ পয়েন্ট করে নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে।

 

৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে এসে শুরুটা তাই একেবারে খারাপ করেনি ওয়েলস। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। এরপর এবারই প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস।

 

ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তরুণ তুর্কিরা ছড়ি ঘোরাতে থাকে ওয়েলসের ডিফেন্সের ওপর। ম্যাচের ৯ মিনিটে সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে আছে নাহলে শুরুতেই এগিয়ে যেতে পারতো তারা।

 

পুরো ম্যাচে মাঝমাঠ দখল করে রাখলে তেমন সুযোগ তৈরি করতে পারছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে সেই সুযোগটি আসে ৩২তম মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ।

 

প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো ওয়েলস রক্ষণভাগে এসে পরাস্ত হয়। ফলে এক গোলের লিড নিয়ে খুশি থাকতে হয় অল আমেরিকানদের।

 

বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়াতে থাকে ওয়েলস। মাঝমাঠ দখলে নিয়ে মুহুর্মুহু আক্রমণ করে গ্যারাথ বেলের দল। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না।

৬৫ মিনিটে মুরের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়৷ ৮২ মিনিটে অবশেষে ব্রেক থ্রু পায় ওয়েলস। ডি বক্সের ভেতর গ্যারাথ বেলকে ফাউল করে বসেন জিমারমান। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি করেন গ্যারাথ বেল।

শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি করেছিল ওয়েলস। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলের সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করেই খেলা শেষ করে দুদল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।