Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

৫ বছরে কোটি কোটি মানুষ এআই এজেন্ট ব্যবহার করবে: জাকারবার্গ

admin • 31 Jul 2026, 08:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৫ বছরে কোটি কোটি মানুষ এআই এজেন্ট ব্যবহার করবে: জাকারবার্গ

আগামী পাঁচ বছরের মধ্যে নিজেদের কাজ সম্পন্ন করতে শত শত কোটি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে বলে ভবিষ্যৎবাণী করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

বিভিন্ন এআই টুল স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ করে দিতে পারে। এতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেকেই তাদের কাজে এআই ব্যবহার করে সহজেই করে নিচ্ছেন। এটি ব্যবহারের পরিমাণ সামনে আরও বাড়বে বলে মনে করেন জাকারবার্গ।

মার্ক জাকারবার্গ বলেন, আগামী ৫ বছরে শত শত কোটি মানুষ এআই এজেন্ট ব্যবহার করবে যা তাদের চাহিদা বুঝবে এবং সব সময়ে তাদের হয়ে কাজ করবে। এআই ব্যবহার করে সবাই তাদের বিনিয়োগ, স্বাস্থ্য, ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক এবং গৃহস্থালির নানা কাজও করতে পারবে।

জাকারবার্গ জানান, আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমরা বিভিন্ন এআই এজেন্টের সাথে যোগাযোগ করব। হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য ম্যাসেজিং প্লাটফর্মগুলো তখন আরও গুরুত্বপুর্ণ হয়ে উঠবে।

মেটার এআই খাতে ব্যয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি এই ত্রৈমাসিকে ৭৮৪ মিলিয়ন ডলার ফ্রি ক্যাশ ফ্লো রিপোর্ট করেছে, যা গত বছরের একই ত্রৈমাসিকের ৮.৫৫ বিলিয়ন ডলার থেকে কম। এই সপ্তাহে, মেটা এবং ব্ল্যাকরক যৌথভাবে টেক্সাসের এল পাসোতে ১৪ বিলিয়ন ডলারের একটি ডেটা সেন্টার নির্মাণের জন্য একটি অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।

জাকারবার্গ আশা করছেন কম্পিউটার বিক্রি করার চেয়ে ইন্টেলিজেন্স বিক্রি করা বেশি লাভজনক হবে। মেটা যে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরি করছে তা হবে ভবিষ্যত প্রজন্মের পণ্য ও রাজস্ব আয়ের ভিত্তি।

সূত্র: টেক ক্রাঞ্চ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।