Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে

admin • 19 Jun 2025, 09:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

ফারুকী জানান, ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ে ১৪ তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত।

 

ফারুকী বলেন, এর মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ে যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তার পরও পুনরুজ্জীবিত করা।

 

ফারুকী জানান, জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয় থেকে ঘোষণা করা হবে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।