Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

৫৪ মিনিটে নেপালে ৪ ভূমিকম্প, কাঁপল দিল্লিসহ উত্তর ভারতের বড় অংশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৫৪ মিনিটে নেপালে ৪ ভূমিকম্প, কাঁপল দিল্লিসহ উত্তর ভারতের বড় অংশ

নেপালে ৫৪ মিনিটে পরপর চারবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৬.২। তার জেরে কেঁপে ওঠে দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু অংশ। নেপালে প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে।

 

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় ভূমিকম্প হয় দুপুর ২টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.২। ১৫ মিনিট পর হয় ৩.৮ মাত্রার আরো একটি ভূমিকম্প।

তার ১৩ মিনিট পর হয় চতুর্থটি। তখন দুপুর ৩টা ১৯ মিনিট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সব থেকে তীব্র কম্পনের কেন্দ্র ছিল উত্তরাখণ্ডের জোশীমঠের ২০৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, লখনউয়ের ২৮৪ কিলোমিটার উত্তরে।

 

মাটি থেকে পাঁচ মিটার গভীরে ছিল সেই কেন্দ্র। এদিকে ভূমিকম্পের জেরে নেপালে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি। দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্ক ছড়ায় রাজধানীতে।

 

বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে আসে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, রবিবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশে। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।