Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

৫৪ বছর পর নৌকার মাঝি পরিবর্তন করলো আ'লীগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
৫৪ বছর পর নৌকার মাঝি পরিবর্তন করলো আ'লীগ

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৫৪ বছর পর নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। এতে আওয়ামী লীগের নৌকার পালে নতুন প্রার্থী আসায় ভিন্ন আমেজের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাসও দেখা যাচ্ছে।

 

১৯৬৯ সাল থেকে অদ্যাবধি এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বার্ধক্যজনিত কারণে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেজো ছেলে মাহবুব রহমান রুহেল।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম-১ মীরসরাই আসনে সোমবার পর্যন্ত জাতীয় পার্টিসহ মোট ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করার খবর পাওয়া গেছে।

 

এ আসনে জাতীয় পার্টি লাঙ্গলের দলীয় মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ও মানবাধিকার কর্মী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী। তিনিও শিগগিরই মনোনয়ন সংগ্রহ ও জমা দেবেন বলে জানান।

 

সোমবার পর্যন্ত মীরসরাইয়ের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৭ প্রার্থী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া অপর প্রার্থী এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন মঙ্গলবার তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, মাহবুব উর রহমান রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া আরও মনোনয়ন সংগ্রহকারীগণ যথাক্রমে- সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, ব্রিগেডিয়ার শামসুল আলম চৌধুরী শামস, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফসার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী আব্দুল মান্নান ও মো. মোস্তফা।

   

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।