Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

৪ সন্তানকে ট্যাংকের পানিতে ডুবেই হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
৪ সন্তানকে ট্যাংকের পানিতে ডুবেই হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের

বহু দিন ধরে পরিবারের অশান্তি নিয়ে চিন্তিত ছিলেন নারী। কিন্তু দিনের পর দিন সেই অশান্তি অসহনীয় হয়ে উঠছিল তার কাছে। অভিযোগ উঠেছে এজন্য চার সন্তানকে ট্যাংকের পানিতে ডুবিয়ে খুন করে ফেলেন মহিলা।

সন্তানদের খুন করার পর ওই ট্যাংকের পানিতে ডুবেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনাটি রোববার ভারতের রাজস্থানের বারমের জেলার ধানে কে তালা গ্রামে ঘটেছে। মৃতদের বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিয়মিত পারিবারিক অশান্তির জেরে হতাশ হয়ে পড়েছিলেন ওই মহিলা। শেষমেশ অশান্তির হাত থেকে বাঁচতে সন্তানদের প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

পুলিশের দাবি, গ্রামের একটি পানির ট্যাংকের সামনে চার সন্তানকে নিয়ে যান মহিলা। তার পর চার জনকেই পানির ট্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। পুলিশ জানিয়েছে, চার সন্তানকে খুন করার পর নিজেও ট্যাংকে ঝাঁপিয়ে পড়েন তিনি।

মহিলাকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করে তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।