Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৪ লাখ টাকার চুক্তিতে বিআরটিসি বাসে আগুন, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

admin • 24 Jul 2024, 08:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪ লাখ টাকার চুক্তিতে বিআরটিসি বাসে আগুন, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে চার লাখ টাকায় বিআরটিসির বাসে আগুন দিতে চুক্তিবদ্ধ হন এক লেগুনাচালক। গত সোমবার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে লেগুনাচালক সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরের বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।;

 

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। ;

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল জানান, শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশে বিআরটিসি বাসে আগুন দেন তিনি। তাকে চার লাখ টাকা দেয়ার কথা ছিল। অগ্রিম হিসেবে পান ৫০০ টাকা।;

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডিপোর সিসি ক্যামেরায় দেখা যায়, কালো শার্ট ও লুঙ্গি পরা এক যুবক ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগুন ধরিয়ে দিয়েছে। আগুনে একটি বাসের ১৬টি আসন এবং আরেকটির আটটি পুড়ে যায়। বাকি দুটি আংশিক পুড়ে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করে নগরের বায়েজীদ বোস্তামী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে কালো শার্ট ও লুঙ্গিও আলামত হিসেবে জব্দ করা হয়।;

 

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন, ঘটনার আগে শুক্রবার বিকেলে নতুনপাড়া সিএনজি স্টেশন এলাকায় দিদারুল আলম তাকে ৫০০ টাকা দেন ডিপোর ভেতর বাসগুলোতে আগুন ধরিয়ে দিতে। কাজ শেষে আরও চার লাখ টাকা দেয়ার কথা ছিল। ওসি আরও জানান, সোহেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দিদারুলকে গ্রেপ্তার করা হয়। ;

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, আসামি সোহেল রানা দিদারুলের নির্দেশে টাকার বিনিময়ে বিআরটিসি বাসে আগুন দেয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।;

 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান সহিংসতায় গত শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বিআরটিসি ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে একটি বাসের ১৬টি আসন এবং আরেকটির আটটি পুড়ে যায়। বাকি দুটি আংশিক পুড়ে যায়। ;

এ ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মো. জুলফিকার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।