Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

৪ মে ঢাকায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৪ মে ঢাকায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট লিমনের মরদেহ নিয়ে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে। দুবাইয়ে এই ফ্লাইটের ট্রানজিট থাকবে। পরে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে।

 

এর আগে এক পোস্টে গোলাম মোর্তোজা জানিয়েছিলেন, লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হবে।

  উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে জামিল এবং আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৮ দিন পর গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর শিক্ষার্থী বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।