Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ

admin • 13 May 2023, 07:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে (রোববার) বন্ধ থাকবে।

 

এজন্য বোর্ডগুলোর আওতাধীন জেলার তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষপ্রতিষ্ঠাগুলো রোববার বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।