Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

৪৫ হাজার বছর আগের নারী দেখতে যেমন ছিলেন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৪৫ হাজার বছর আগের নারী দেখতে যেমন ছিলেন

কালো কোকড়ানো চুল। চামড়ার রং উজ্জ্বল বাদামী। চোখও তার বাদামী। ঠোঁটটা হালকা লাল। জীবনানন্দ দাশের বনলতা সেন কিংবা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা না হলেও পটে আঁকা ছবির মতোই দেখতে এই নারী।

তবে তিনি আজকের যুগের কেউ নন। নিকট অতীতেরও নন। আজ থেকে ৪৫ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতেন তিনি। ৭০ বছর আগে পাওয়া তার এক দেহাবশেষ থেকে বানানো হয়েছে মুখাবয়ব। আর তাতেই এ দৃশ্য ধরা পড়েছে।

১৯৫০ সালে চেক প্রজাতন্ত্রের এক গুহা থেকে পাওয়া যায় ওই নারীর খুলির কয়েকটি অংশ। সম্প্রতি সিটি স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে পুরো মুখমণ্ডল বানিয়েছেন বিজ্ঞানীদের একটি দল। তাঁরা ওই নারীর নাম দিয়েছেন জ্লাতি কুন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, সিটি স্ক্যান প্রয়োগ করে মুখাবয়ব বানানো সবচেয়ে আগেকার মানুষ এখন তিনি। বর্তমানে তার খুলি প্রাগের জাতীয় জাদুঘরে রাখা আছে। এতে নাকের হাড় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।