Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

admin • 29 Sep 2023, 08:52 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ২৯ সেপ্টেম্বর (শুক্রবার)  ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, যাশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।