Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

৪০ হাফেজের বিয়ের মাধ্যমে মসজিদ উদ্বোধন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৪০ হাফেজের বিয়ের মাধ্যমে মসজিদ উদ্বোধন

সিরিয়ার এজাজ শহরে একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে ৪০ জন হাফেজে কোরআনের বিয়ের মাধ্যমে। মঙ্গলবার (১১ জুন) সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। একটি ভিডিও প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, সিরিয়ার এজাজ শহরে অভিনব এই ঘটনাটি ঘটেছে।

নান্দনিক ওই মসজিদের নাম জামে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। মসজিদটির উদ্বোধন উপলক্ষে অভিনব ও চমৎকার এ আয়োজনটি করে মানবাধিকার সংস্থা ‘ইকরা’।

৪০ জন হাফেজের মধ্যে একজন হলো আয়মান হাজ মুস্তফা। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিয়ে আল্লাহর রাসুলের (সা.) একটি সুন্নত। এটি যুবকদের প্রতি রাসুলের ওসিয়তও বটে। নবিজির সুন্নত বাস্তবায়ন করতে পেরে আজ খুব ভালো লাগছে এবং অনেক আনন্দ অনুভব করছি।

হামজা বারবুরি নামের আরেক হাফেজ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একইসঙ্গে শুকরিয়া আদায় করছি, যারা আমাদের বিয়ের কার্যক্রমকে সহজ করার ব্যবস্থা করেছেন তাদের।

অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক একজন হাফেজকে প্রশ্ন করেন, এটাই কি আপনার প্রথম এবং শেষ বিয়ে? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই প্রথম। কিন্তু...।’ এরপরই মুচকি হাসি দেন তিনি।

উদ্বোধন উপলক্ষে মসজিদ ও এর চত্বর নান্দনিকভাবে সাজানো হয়। এ সময় হাফেজরা ঘোড়ায় চড়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে বিবাহ উদযাপন করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নববিবাহিতদের বরণ করে নেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।