Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

৪০ মিনিট পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
৪০ মিনিট পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর এমন সমস্যা দেখা দেয়। তবে প্রায় ৪০ মিনিট পর থেকে পরিসেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি এরর (error) মেসেজ দেখা যায়। যেখানে লেখা দেখায়, ‘Sorry, something went wrong’। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
এ বিষয়ে মেটা থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ১২ জুন সন্ধ্যার ৭টা ৩০ থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করেন ব্যবহারকারীরা। আনাস নামের এক গ্রাহক বলেন, ‘হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম আমার অ্যাকাউন্টেই সমস্যা। পরে দেখি অন্যরাও একই সমস্যায় পড়েছেন।’
কাইয়ুম নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি ফেসবুকে পোস্ট করতে গিয়ে দেখি পোস্ট হচ্ছে না। এরপর মেসেঞ্জারে ঢুকতে গেলে সেটি লগ-আউট হয়ে যায়। হোয়াটসঅ্যাপেও দেখি একই ধরনের সমস্যা। প্রায় ৪০ মিনিট পর এগুলো স্বাভাবিক হয়।’ মেহেদী নামের আরেকজন বলেন, ফেসবুক ফিরেছে, তবে গতি একটু ধীর। পেজ লোডিং হতে সময় নিচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।