Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

৪০০ বিলিয়ন ছুঁয়ে ইলন মাস্কের রেকর্ড

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
৪০০ বিলিয়ন ছুঁয়ে ইলন মাস্কের রেকর্ড

চারশ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক বনে আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে টেক বিলিওনিয়ারদের মধ্যে মাস্কই একমাত্র ব্যক্তি যিনি এমন গড়লেন।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময় থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ট্রাম্পঘনিষ্ঠ মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, যার পরিমাণ আনুমানিক ৪২ হাজার কোটি ডলারেরও বেশি।

 

সম্প্রতি বিশাল লাভের মুখ দেখেছে তার দুই প্রতিষ্ঠান– স্পেসএক্স ও টেসলা। বেড়েছে প্রতিষ্ঠান দুটির শেয়ারমূল্যও। যারমধ্যে, শুধুমাত্র টেসলার শেয়ারমূল্যই বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

 

সবশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের ৩৮৪ বিলিয়ন ডলারের সম্পদ ছিল। এদিকে, ২৪৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে সর্বোচ্চ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।