Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ার ঘটনায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।

 

ব‍্যাখ‍্যা চাওয়া হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতি হলেন আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন।

 

এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।