Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

admin • 31 Mar 2026, 02:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনার ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জের ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী কালীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পরপরই ইঞ্জিনের নিচে ধোঁয়া ও আগুন দেখতে পান চালক। বিপত্তি টের পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। তবে অগ্নিকাণ্ডে লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি লাইনের ওপরই আটকা পড়ে।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান,​ ট্রেনের ইঞ্জিন থেকে মবিল চুইয়ে পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছিল। এর ফলে ইঞ্জিনটি পুরোপুরি অচল হয়ে পড়ে এবং সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ​দুর্ঘটনার পর সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বিকল্প ইঞ্জিনটি দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়ার পর সকাল ৯টা ২০ মিনিটে লাইনের পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।