Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে রীতিমতো বাদ্যযন্ত্র বাজিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে অসংখ্য ভক্ত-সমর্থকদের নিয়ে এই পতাকা প্রদর্শন করা হয়।

ব্যতিক্রমী এই পতাকা প্রদর্শনী দেখতে কুষ্টিয়া, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জার্মান ফুটবল দলের সমর্থক এবং স্থানীয় কয়েক হাজার উৎসুক নারী-পুরুষ মাঠে ভিড় জমান।

 

জানা গেছে, মাগুরা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন এই সুবিশাল পতাকাটি তৈরি করেছেন। এর আগে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে তিনি প্রথম ৩ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করতে নিজের ৩০ শতক জমি বিক্রি করেছেন তিনি।

জার্মানির প্রতি এমন অন্ধ ভালোবাসার কারণ জানতে চাইলে আমজাদ হোসেন বলেন, ২০১২ সালে আমি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলাম। সে সময় জার্মানির তৈরি ওষুধ সেবন করে আমি সম্পূর্ণ রোগমুক্তি লাভ করি। সেই কৃতজ্ঞতা ও ভালোলাগা থেকেই আমি জার্মান ফুটবল দলের ভক্ত হই এবং এই পতাকা তৈরি ও প্রদর্শন করে আসছি।

 

তিনি আরও দাবি করেন, এটিই বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জার্মান পতাকা। তার মৃত্যুর পর জার্মান সরকার এই পতাকাটিকে তাদের দেশের কোনো জাতীয় জাদুঘরে স্থান দেবে- এমনটাই প্রত্যাশা তার।

 

উল্লেখ্য, ফুটবল ও জার্মানির প্রতি আমজাদ হোসেনের এমন অভূতপূর্ব ভালোবাসা দেখে ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তাকে ‘জার্মান ফ্যান ক্লাব’র অফিসিয়াল সদস্য পদ প্রদান করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।