Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্রিকেট খেলাধুলা

২ রানে ৩ উইকেট নেই ভারতের

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
২ রানে ৩ উইকেট নেই ভারতের

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯ রানের বিপরীতে খেলতে নেমে দিশেরাহারা হয়ে গেছে স্বাগতিক ভারত। মাত্র ২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তিনজই আউট হয়েছে রানের খাতা খোলার আগেই।

প্রথম ওভারে মিচেল স্টার্কের বলে ফেরেন ইশান কিশান। এরপর দ্বিতীয় ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার।

এর আগে রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে জসপ্রিত বুমরাহর বলে খালি ফিরে যান মিচেল মার্শ। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন দারুণ শুরু করেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি, আউট হয়ে যান ৪১ রানে।

তিনে নেমে স্টিভেন স্মিথও সাবলীল ব্যাটিং করে ফিরে যান ৪৬ রানে। মার্নাশ ল্যাবুশেন-গ্লেন ম্যাক্সওয়েলরা সেট হয়েও টিকতে পারেননি উইকেটে। শেষদিকে মিচেল স্টার্কের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় অজিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।